মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রকাশ পেল সাঈদুজ্জামান নূরের নতুন সংগীত ’মদিনার মাটি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: অবমুক্ত হলো জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের কেন্দ্রীয় শিল্পী সাঈদুজ্জামান নূরের নতুন নাতে রাসুল ‘মদিনার মাটি’।গতকাল সন্ধ্যায় রমজানের চাঁদ ওঠার পর পর সিএমভির ব্যানারে গানটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়।

গানটির সুর করেছেন সংগীত পরিচালক ও সুরকার শফিক তুহিন।আর অসাধারণ এ গানটির কথা সাজিয়েছেন সাবিলা ইয়াসমিন মিতু।মনমাতানো এ গানটি ইতোমধ্যেই ইউটিউবে তিনহাজারের অধিকবার দেখা হয়েছে।

মদিনার মাটি সংগীতটি মুলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আমি যদি আরব হতাম’ গান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা।সুরকার শফিক তুহিন বলেন, গানটি আমি মনের মাধুরী দিয়ে সুর করেছি।আর শিল্পী সাঈদুজ্জামান নূরও অসাধারণভাবে গেয়েছেন।আশাকরি গানটি শ্রোতাদের হৃদয় জুড়াবে।

এর আগে সাইফ সিরাজের লেখা, শফিক তুহিনের সুরে সাজানো শিল্পী সাঈদুজ্জামান নূরের ‘মদিনাওয়ালা’ শিরোনামে একটি নাতে রাসুলও বেশ জনপ্রিয়তা  পেয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ