মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খুলনা সিটি নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে হতাশ মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও সহিংসতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

একইসঙ্গে তিনি এই অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সরকারের প্রতি। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

বার্নিকাট বলেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যে পরিমাণ সহিংসতা ও অনিয়মের অভিযোগ এসেছে, তাতে আমরা হতাশ। এই অনিয়ম, সহিংসতার অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

তবে খুলনা সিটি নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘খুলনা নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ায় আমরা খুশি।’ গতকাল মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিপুল ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জু ধানের শীষে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট। নৌকা সমর্থকরা জোর করে ব্যালটে সিল মারে-এমন অভিযোগে তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। ২৮৯টি কেন্দ্রের মধ্যে মোট ২৮৬টির ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের খালেক পান ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট।

আরো পড়ুন- দুবাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে ‘কুরআন পার্ক’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ