শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ ‘জুলাইয়ের অর্জনকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত’ ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী

যাকাত নিতে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন। ৫ সদস্যের এ কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

নলুয়া ইউনিয়নের পূর্ব ঘাটিয়া ডাঙ্গায় যাকাতের কাপড় এবং রমজানের ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত হন ১১ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতদের সকলেই নারী।

কবির স্টিল (কেএসআরএম) গ্রুপের মালিকের বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল কবিরকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

পরে জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিবে। এ ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী ইফতার সামগ্রী ও যাকাতের কাপড় নিতে রোববার থেকেই ঘটনাস্থলে জড়ো হতে থাকে প্রায় ২০ থেকে ২৫ হাজার লোক।

‘সোমবার সকাল থেকে লোক সংখ্যা বাড়ির সীমানা প্রাচীরের ভেতর থেকে বাইরে ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে করে সীমানা প্রাচীরের ভেতরে অত্যন্ত স্বল্প স্থানে অধিক সংখ্যক লোকের অবস্থানের কারণে এ ঘটনা ঘটেছে।’

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ