বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শায়খ নকশবন্দির গ্রন্থাবলি অনুবাদ ও সম্পাদনার জন্য কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহ সূফী যুলফিকার অাহমদ নকশবন্দি লিখিত কিতাব বাংলা ভাষায় অনুবাদ, সম্পাদনা ও প্রকাশনায় গতি সঞ্চারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

৮ মে মালয়েশিয়ার হুলু লাংগায় অবস্থিত মিফতাহুল উলুম মাদরাসায় শুরু হওয়া ৪ দিনব্যাপী অান্তর্জাতিক উলামা সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। সম্মেলন চলবে ১১ মে পর্যন্ত।

পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটিতে অাছেন মাওলানা জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি শামসুদ্দিন জিয়া, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান নদভী, টেকনাফের বিশিষ্ট আলেমে দীন ও মালয়েশিয়া প্রবাসী মাওলানা মুহাম্মদ ও চট্টগ্রাম ওমরগণি কলেজের অধ্যাপক ড. অা ফ ম খালিদ হোসেন।

শায়খ যুলফিকার অাহমদ নকশবন্দির গ্রন্থাবলি যে কেউ ভাষান্তর করতে এবং যেকোন প্রকাশনা মুদ্রণ ও বাজারজাত করতে পারবেন। এগুলোর কোন গ্রন্থস্বত্ব নেই।

গঠিত এ কমিটি পর্যায়ক্রমে সব গ্রন্থ অনুবাদ ও প্রকাশের ব্যবস্থা করবে। একই সঙ্গে বাজারে প্রকাশিত হযরতের গ্রন্থাবলির অনুবাদের মান যাচাই করবে।

উল্লেখ্য শায়খ যুলফিকার অাহমদ নকশবন্দি লিখিত গ্রন্থাবলির সংখ্যা প্রায় ২০০।

যুলফিকার আহমদ নকশাবন্দীর সাড়া জাগানো এক বই

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ