সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ইসলামি ব্যাংক ছাড়ল ইবনে সিনা ট্রাস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইবনে সিনা ট্রাস্ট বেচে দিয়েছে ইসলামী ব্যাংকের সব শেয়ার। ফলে ব্যাংকটির সঙ্গে আর কোনো সম্পর্ক রইল না জামায়াতপন্থী ব্যবসা প্রতিষ্ঠান বলে পরিচিত ইবনে সিনার। ইবনে সিনা ট্রাস্টের ব্যাংকটির কাছে তিন কোটি ৬০ লাখ ৭৭ হাজার ৩৯১টি শেয়ার ছিল।

গত ২৬ এপ্রিল পুঁজিবাজারে ইসলামী ব্যাংকের সব শেয়ার ছেড়ে দেয়ার ঘোষণা দেয় ইবনে সিনা। সেদিন ৩০ কার্যদিবসে এই শেয়ার বিক্রির ঘোষণা এসেছিল। তবে ছয় কার্যদিবসেই বিক্রি হয়ে গেছে সব শেয়ার। ফলে ৫ মে থেকে ইসলামী ব্যাংকে ইবনে সিনা ট্রাস্টের মালিকানার ইতি ঘটেছে।

১৯৮৩ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক ১৩টি প্রতিষ্ঠানের ৭০ শতাংশ নিয়ে প্রতিষ্ঠা হয় ইসলামী ব্যাংক। বাকি অর্থের জোগান দিয়েছিল বাংলাদেশ সরকার এবং কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে এটি সব সময় জামায়াত প্রভাবিত ব্যাংক হিসেবে পরিচিত ছিল।

তবে দুই বছর ধরে জামায়াতের প্রভাব কমতে থাকে ব্যাংকটিতে। জামায়াতপন্থী বড় কর্মকর্তারা সরে যেতে থাকেন। অবশেষে জামায়াতপন্থী ব্যবসায়ী প্রতিষ্ঠান ইবনে সিনাও আর রইল না এর মালিকানা থেকে।

বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন এক হাজার ৬১০ কোটি টাকা। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসেবে মোট ১৬১ কোটি শেয়ার আছে। অর্থাৎ চলতি বছর ব্যাংকটি কর পরবর্তী ৪৯২ কোটি ৬৬ লাখ টাকা মুনাফা করেছে। আগের বছর যা ছিল ৪৪৭ কোটি ৫৮ লাখ টাকা।

এইচজে

আরো পড়ুন দেওবন্দের মসজিদে রশিদ সংলগ্ন রোডে অগ্নিকাণ্ড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ