মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পরীক্ষার ফলাফল পরিবর্তনের নামে প্রতারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি অভিনব দুষ্ট চক্রের উদ্ভব ঘটেছে। এসএসসি-এইচএসসি পরীক্ষারশেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এদের তৎপরতা শুরু হয়ে যায়। পরীক্ষার ফলাফল পাল্টে দেয়ার ঘোষণা দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে ফাঁদে ফেলে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা এসব বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রচুর পরিমাণ টাকা-পয়সা খোয়ানোর কথা জানা গেছে। প্রতারক চক্রটি জিপিএ-৫ পাইয়ে দেয়ার নিশ্চয়তা দিয়ে শিক্ষার্থীদের থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বিজ্ঞাপনের ফাঁদে পা দেওয়া খারাপ মূল্যবোধের দৃষ্টান্ত। তাই অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ ছাড়া নিয়মিত অভিযান এবং আইনি প্রক্রিয়ার মধ্যে থাকলে এ ধরনের প্রতারণা বন্ধ করা সম্ভব বলেও মনে করেন তারা।

ফেসবুকে এরকম প্রতারণার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আছে অনেকগুলো ফেসবুক আইডি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর। এসব আইডি ও মোবাইল ফোন নম্বরের মালিকরা এক-একজনের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার করে টাকা আদায় করে থাকে।

শিক্ষার্থীদের এধরনের প্রতারণা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞ মহল। প্রশাসনও ওই প্রতারক চক্রটিকে নির্মূল করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছে বলে জানা গেছে।

আরো পড়ুন : এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ শতাংশ; যেভাবে জানবেন ফল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ