শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শিশুছেলেকে নিয়ে ওমরা পালন করলেন মুশফিকুর রহীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মুশফিকুর রহীম-জান্নাতুল কেফায়াত মন্ডি দম্পতির কোলজুড়ে আসে প্রথম পুত্র সন্তান শাহরুজ রহিম মায়ান। আজ তিন মাস পূর্ণ হল মায়ানের।

তার আগেই বাবার কোলে চড়ে পবিত্র মক্কা নগরী ভ্রমণ করে ওমরাহ পালন করে ফেললো মুশফিক পুত্র। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুত্র মায়ানকে কোলে নিয়ে পবিত্র মক্কা শরীফের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে বাসেক টেস্ট অধিনায়ক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে ছুটিতে আছেন। জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প।

তার আগেই ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন মুশফিক। মুশফিকের ছবি পোস্টের পর থেকেই কমেন্ট বক্সে শুভাকাক্সক্ষীরা তাদের জন্য সুস্থতা ও দোয়া কামনা করেছেন।

কেএল