মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

মুসলমানের জন্য সেলুন ব্যবসা জায়েজ কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্ন :মুসলমানরা সেলুনের ব্যবসা করতে পারবে কি ? এর উপার্জন কি হালাল হবে ?

উত্তর :পুরুষদের জন্য বাবরি চুল রাখা যেমন সুন্নাত, চুল কাটা ও সুন্নাত ৷ ক্ষেত্র বিশেষে চুল কাটা ওয়াজিবও হয়ে যায় ৷ এ সুন্নাত আদায়ের সহায়তায় সেলুন দেওয়া নাজায়িয তো নয়-ই, বরং সুন্নাত আদায়ে সহায়তার নেক নিয়ত থাকলে সাওয়াবের ও কারন হবে৷

আর সেলুনে চুল কেটে অর্জিত উপার্জন ও হালাল হবে ৷ তবে দাড়ি মুন্ডানো, দাড়ি এক মুষ্টির কম করা নাজায়িয বিধায় সেলুনের মাধ্যমে তার সহায়তা করা ও নাজায়িয ৷ এ বাবদ উপার্জনও হারাম হবে ৷

সুত্র: ফাতহুল বারী ১০/৬৩২, ফাইজুল বারী ৪/৩৮০, ফাতাওয়ায়ে শামী ৪/১২৩, আশয়াতুল লুমআত ১/২১২।

উত্তর দিয়েছেন : মুফতী মনির হোসাইন সুজাতপুরী, সাবেক মুফতী ও মুহাদ্দিস, জামিয়া বিননুরিয়া আল-ইসলামিয়া ও জামিয়া আবু হুরাইরা রা. মাদরাসা মিরপুর-১০, ঢাকা ৷

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ