বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুসলমানের ওপর মুসলমানের অধিকারগুলো কী কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: মুসলমানের ওপর মুসলমানের অনেক অধিকার রয়েছে। ১০টি অধিকার এখানে উল্লেখ করা হলো।

১. মুসলমানের সাথে দেখা হলে তাকে সালাম দেবে, সে সালাম দিলে তার সালামের উত্তর দেবে।

২. মুসলমান হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে।

৩. মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে।

৪. সামর্থ্য অনুযায়ী মুসলমান ভাইয়ের সাহায্য করবে।

৫. মুসলমান ভাই কোনো ব্যাপারে পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে।

৬. মুসলমান ভাই অসুস্থ হলে তার সেবা করবে, তাদে দেখতে যাবে।

৭. তার সাথে বিনয়ী আচরণ করবে।

৮. মুসলমানের গীবত করবে না, তাকে তুচ্ছ জ্ঞান করবে না বা উপহাস করবে না। তার দোষ ত্রুটি খুঁজে বের করবে না। তার প্রতি কোন ধরনের অপবাদ দিবে না। তাকে ধোকা দেবে না, প্রতারণা করবে না। তাকে গালি দেবে না।

হিফেজের পাশাপাশি English Version সিলেবাসের মাদরাসা

তাকে হিংসা ও ঘৃণা করবে না। তার প্রতি মন্দ ধারণা করবে না। তার গোপনীয় বিষয় জানার জন্য গোয়েন্দাগীরি করবে না। তার সাথে খিয়ানাত করবে না এবং তিন দিনের বেশি তার সাথে রাগ করে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে না।

৯. তার পদস্খলন বা ত্রুটি ক্ষমা করবে। তার দোষ-ত্রুটি গোপন রাখবে। তার পেছনেও তার সম্মান রক্ষা করবে। তার প্রতি ন্যায় বিচার করবে এবং তার সাথে এমন আচরণই করবে যা সে পছন্দ করে।

সে বড় হলে শ্রদ্ধা করবে। ছোট হলে স্নেহ করবে। সাহায্যের প্রয়োজন হলে তাকে সাহায্য করবে।

১০. মুসলমান ভাই মারা গেলে তার জানাযায় অংশগ্রহণ করবে।

দাওয়াত ও তাবলীগের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের করণীয়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ