শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
কিছুক্ষণ আগে আবারও ভূমিকম্প অনুভূত  ‘গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে’ মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান

রমজানের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আর দুই সপ্তাহ পর রমজান মাস শুরু হচ্ছে।ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ রোজা পালিত হয় এ মাসজুড়ে। তাই মুসলিম সম্প্রদায়ের কাছে এই মাসটির বিশেষ গুরুত্ব রয়েছে।

আজ রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। মোদি তার শুভেচ্ছাবার্তায় পবিত্র রমজান মাসের অনুকম্পার মূল্যবোধ নিজেদের মধ্যে গেঁথে নেয়ার আহ্বান জানান।

নরেন্দ্র মোদি তার মাসিক ‘মান কী বাত’ রেডিও প্রোগ্রামে জাতির উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, মুসলমানরা ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত সারা মাসজুড়ে রোজা রাখে। তাই একজন রোজাদার ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ব্যক্তির প্রতি সংবেদনশীল হয়ে ওঠে।

এমনকি তার রেডিও বার্তায় মোদি মহানবী মুহাম্মদ সা. এর বাণী উদ্ধৃত করে বলেন, ইসলাম আমাদের পরিচিত বা অপরিচিত ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার খাওয়াতে এবং সবাইকে উষ্ণতা ও ভালোবাসা দিতে শেখায়।

উল্লেখ্য, ভারতে প্রায় ১৯ কোটি মুসলিমের বসবাস। সংখ্যা বিবেচনায় ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরই ভারতে মুসলমানদের অবস্থান।

খবর: খালিজ টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ