মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ রোহিঙ্গদের দেখতে আসছেন নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রোহিঙ্গাদের দুর্দশা দেখতে আজ শনিবার বাংলাদেশে আসছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। একটি বিশেষ বিমানে ঢাকায় আসার পর আজই প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজার যাবেন। সেখানে তারা নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে স্থায়ী পাঁচটি হলো- চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। সূত্র জানায়, সফরে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ দেশের মধ্যে জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি এই প্রতিনিধি দলে থাকছেন। বাকি চার স্থায়ী দেশের উপ-স্থায়ী প্রতিনিধিরা থাকবেন।

অন্যদিকে অস্থায়ী সদস্য ১০ দেশের স্থায়ী প্রতিনিধিরা এই সফরে থাকছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন চলতি মাসের (এপ্রিল) জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি পেরুর স্থায়ী প্রতিনিধি গুস্তাভো মেজা-কুয়াদ্রা।

শনিবার রাতে কক্সবাজারের একটি হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সরাসরি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য রেখায় চলে যাবেন তারা। স্বচক্ষে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনের পর আগামীকাল রবিবার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রতিনিধি দলটির। পরের দিন সোমবার ঢাকা থেকে মিয়ানমারের নেপিদো’তে যাবেন তারা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রসঙ্গত, সাম্প্রতিককালে সমস্যাসঙ্কুল অঞ্চলে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের এটাই এ ধরনের প্রথম সফর।

সূত্র জানায়, প্রতিনিধি দলের সফরে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে রাখাইনে মিয়ানমারের সেনাদের চালানো সহিংসতার চিত্র এবং মানবিক সংকট মোকাবেলায় গৃহীত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরবে বাংলাদেশ সরকার। একইসঙ্গে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করা হতে পারে।

সফরে আসার আগে পেরুর রাষ্ট্রদূত গুস্তাভো মেজা-কুয়াদ্রা গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের যেসব এলাকা থেকে সাত লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে এবং নৃশংসতা চালানো হয়েছে, সেসব এলাকা পরিদর্শন করবেন তারা। মিয়ানমার সরকার তাদের অনুমতি দেবে।

এসএস

আরো পড়ুন : গাজীপুর সিটি নির্বাচন; দুই আলেমের নগরপরিকল্পনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ