শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

৪বাংলাদেশিকে ফিরিয়ে দিল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাহিরপুর সীমান্তে ভারতের ব্যাটালিয়ন পুলিশের হাতে আটককৃত ৪ বাংলাদেশী শ্রমিককে প্রায় ২৪ ঘন্টা পর দুই দেশের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

অপরদিকে একই সময়ে আটকৃত ভারতীয় ৪ নাগরিককে বিজিবি ফেরত দিয়েছে বিএসএফর হাতে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত বিজিবি ও বিএসএফর মধ্যে চাড়াগাঁও সীমান্তের ১১৯৫ মেইল পিলার সংলগ্ন জঙ্গলবাড়ী নামক স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দুই দেশের পতাকা বৈঠকে বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বীরেন্দ্র নগর কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিন ও চারাগাও বিওপির হাবিলদার মো. মোনায়েম খাঁন। অপরদিকে ভারতের বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন চারাগাও বিএসএফ কমান্ডার মুখোষ শিং।

দুইপক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ হওয়ায় চারাগাও বিএসএফ কমান্ডার মুখোষ শিং বাংলাদেশী সলিম উদ্দিন (৩০), লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫) ও সচিন্ড দাস (৩৮) নামের ৪ শ্রমিককে বীরেন্দ্র নগর বিজিবি কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিনের কাছে হস্তান্তর করেন।

অপরদিকে বিজিবি কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিন ভারতের অর্জিত হাজং (৬০), দেব জনি হাজং (৫৫) রামলা হাজং (৫০) জোসনা গারো (৪৫) নামের ৪ ভারতীয় নাগরিকে মুখোষ শিংয়ের হাতে হস্তান্তর করেন।

কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ