সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ইরানের অন্ধ হাফেজ কারিদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধীদের আন্তর্জাতিক হেফজ ও ক্বিরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। হিফজ বিভাগে প্রথম হয়েছেন ভারতের মোহাম্মাদ আনিস। এছাড়া কিরাতে প্রথম স্থান অধিকার করেছেন মালয়েশিয়ার মোহাম্মাদ কায়িম নিযার।

এছাড়া হিফজ বিভাগে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে তুরস্কের আকরাম ওচার ও মিশরের মোহাম্মদ আস-সায়িদ আব্দুল গানি আল কামিরি। আর ক্বিরাত বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছেন যথাক্রমে ইরানের ওমিদ রেজা রাহিমি ও ইরাকের হোসেন মোহাম্মাদ শালাল।

দুই বিভাগেই বাংলাদেশের প্রতিনিধিরা ষষ্ঠ স্থান পেয়েছেন। হিফজ বিভাগে ষষ্ঠ হয়েছেন বাংলাদেশের আশরাফুল ইসলাম তোফাজ্জল এবং ক্বিরাত বিভাগে ষষ্ঠ স্থান লাভ করেছেন মোয়াজ্জাম মুহাম্মদ মোবারক।

উল্লেখ্য,  প্রতি বছরই ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) হাফেজ ও ক্বারীদের জন্য আলাদা আয়োজন থাকে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ