মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

সৌদি আরবে গতকালের ‘দুর্ঘটনা’র পর বিশেষ সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: গতকাল সৌদি রাজ প্রাসাদের সামনে একটি টয় ড্রোন বিস্ফোরণ এবং সেই ঘটনা নিয়ে ব্যাপক বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি হওয়ার পর আজ রিয়াদের প্রশাসন জনগণকে সতর্ক কেরে দিয়েছে।

এক বার্তায় রিয়াদ প্রশাসন বলেছে, এরকম ড্রোন ওড়ানোর আগে প্রশাসনের কাছে অনুমতি নিতে হবে।

গতকাল শনিবার বেশকিছু ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা যায় সৌদি নিরাপত্তা বাহিনী বাদশাহ সালমান ইবনে আবদুল আজিজ আল সউদের প্রাসাদের সামনে ভারী গুলি বর্ষণ করে একটি ড্রোন ভূপাতিত করছে।

রিয়াদ পুলিশ পরে জানায়, নিরাপত্তা বাহিনী আবিস্কার করেছে সেটা ছিলো একটা খেলনা ড্রোন।

তবে কে বা কারা এই খেলনাটি পরিচালনা করছিলো এটা এখনো জানা যায় নি।

এদিকে বিষয়টি নিয়ে অনেক পত্রিকা যে অভ্যুত্থানের খবর দিয়েছে তা নাকচ করেছে রিয়াদ প্রশাসন।

আল জাজিরা থেকে ওমর ফাইয়াযের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ