শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার

সৌদিতে অভ্যুত্থান চেষ্টা, রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের বাদশাহ সালমানের বাসস্থান রয়্যাল প্যালেসের বাইরে প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউজ উইকের খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর গোলাগুলির এ ঘটনা ঘটে।

তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর বলছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী রিয়াদের রয়্যাল প্যালেসের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির সময় সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান কোথায় ছিলেন তা নিয়েও দুই রকম তথ্য প্রকাশ করা হয়েছে।

মিররের খবরে বলা হয়েছে, গোলাগুলির সময় যুবরাজকে নিরাপদে পার্শ্ববর্তী সেনা বাঙ্কারে সরিয়ে নেয়া হয়।

অন্যদিকে নিউজ উইকের খবরে বলা হয়েছে, ওই সময় সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ওই প্যালেসে ছিলেন না। তিনি দিরিয়ায় তার একটি ফার্মে অবস্থান করছিলেন। নিউজ উইকের খবরে স্থানীয় পুলিশ প্রধানের বরাত দেয়া হয়েছে।

কারা এ গুলিবর্ষণ করেছে এবং তাদের সংখ্যা কতো কিংবা কি উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।

মধ্যপ্রাচ্য ভিত্তিক গণোমাধ্যম ডেইলি সাবহা জানায়, তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, একটি ড্রোন প্রাসাদের কাছিকাছি আসলে গুলি করে ভূপাতিত করার পরপরই গোলাগুলির ঘটনা শুরু হয়। ডেইলি সাবহা আরও জানায়, প্রাসাদ অভ্যুত্থানের ঘটনাও ঘটতে পারে।

প্রেস টিভি জানায়, বাদশাহ সালমানের প্রতিপক্ষ এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তাদের বেশ কয়েকটি সূত্র উল্লেখ করেছে।

এদিকে হামলাকারীর সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও বাদশাহ সালমানকে স্থানীয় বিমান ঘাঁটিতে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায়, গোলাগুলির সময় বাদশাহ সালমান রিয়াদের প্রাসাদে ছিলেন না। বাদশাহ এ সময় খামার দারিয়াতে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

সূত্র: নিউজ উইক

আরো পড়ুন- সিরিয়ার রাকায় গণকবরে ২শ’টি লাশ পাওয়া গেছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ