মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আসিফা হত্যার বিচার দাবিতে নারীদের গণস্বাক্ষর কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আসিফা! আমরা লজ্জিত। তোমার হত্যাকারীরা এখনো জীবিত। এমন নানা স্লোগান লেখায় ভরে উঠেছে বিশাল ডিজিটাল পেপারগুলো। ‘ওয়াল অব জাস্টিজ ’ নামে গণস্বাক্ষরের আয়োজন করা হয়েছে ভারতের মালিগাঁও এলাকার আইটিটি হাই স্কুল মাঠে।

আসিফার ইনসাফ প্রাপ্তি ও ধর্ষণ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদি স্লোগান দিতে দিতে এতে হিন্দু মুসলিম নির্বিশেষে হাজার হাজার কিশোরী, তরুণী অংশ গ্রহণ করে।

স্থানীয় সংসদ সদস্য শেখ আসিফ উদ্দিনের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দের কাছে গণস্বাক্ষরের অনুলিপি ও জনতার পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হবে।

এ কর্মসূচিতে আসিফার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এক কোটি টাকার অনুদান প্রদান, জড়িতদের সর্বোচ্চ সাজা ও আসিফা হত্যার মামলা ফার্স্ট ট্রেকে রেখে আগামী ৬ মাসের মধ্যে বিচার কাজ শেষ করার জন্য মোদি সরকারের কাছে দাবি জানানো হয়।

এ ছাড়াও এ মামলায় বিজ্ঞ আইনজীবি নিয়োগ, কাঠুয়ার মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করণ ও নারী সুরক্ষায় সংসদে বিশেষ আইন পাস করারও দাবি পেশ করা হয়।

সূত্র: মিল্লাত টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ