শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার

মুসলিম দেশগুলোতে সেনা প্রশিক্ষণ দেবে পাকিস্তান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরমানু শক্তিধর দেশ পকিস্তান বিশ্বের সন্ত্রাসবাদ নির্মূলে ইসলামি দেশগুলোর সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সৌদি আরবের উদ্যোগে মুসলিম সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনাদের এই প্রশিক্ষণ দেয়া হবে।বাংলাদেশও এই জোটের অন্তর্ভুক্ত।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দেশের সামরিক বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে দেশটি। জাতীয় নিরাপত্তা নীতির মতো বিষয়গুলোতেও সহায়তা দেবে পাকিস্তান। সামরিক কর্মকর্তাদের সাথে কথা বলার পরই এ বিষয়ে পাক প্রধানমন্ত্রী অনুমোদন দেবেন।

ইসলামি সামরিক জোটের ভূমিকা নিয়ে ইতোমধ্যে বিস্তারিত কথা বলেছে পাকিস্তান ও সৌদি আরব। সম্প্রতি জোটকে এগিয়ে নিতে পাকিস্তানকে অনুরোধও করেছে সৌদি প্রশাসন। এখানে পাক প্রশাসনের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সূত্র জানিয়েছে, দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। কূটনৈতিক পর্যায়ে সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতেও কাজ করেছে পাকিস্তান।

সৌদি আরবের পক্ষ থেকেও বলা হয়েছে, যেকোনো সংকটপূর্ণ সময়ে তারা পাকিস্তানের পক্ষে দাঁড়াবে। পবিত্র কাবা শরিফসহ সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তায় সম্ভাব্য সব সহায়তা দেয়ার কথা জানিয়েছে পাক প্রশাসন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ