মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এ কেমন নারী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: স্বামীর প্রতি অবিচার বা প্রতারণার অনেক ঘটনাই আপনি হয়তো শুনে থাকবেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের এক নারী তার স্বামীর সঙ্গে প্রতারণার এমন রেকর্ড গড়লেন বিশ্বের ইতিহাসে এর নজির আছে বলে মনে হয় ন।

আমিরাতের এক দম্পতির বিয়ের ৩৫ বছর অতিবাহিত হয়েছে। তাদের ৯ জন সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতি ডাক্তারি পরীক্ষায় জানা গেছে ৯ সন্তানের কেউই এ স্বামীর ঔরসের নয়।

সংবাদ সংস্থা খালিজ টাইমস জানিয়েছে, ৯ সন্তানের ওই বাবা কয়েকদিন আগে নিজের শারীরিক কিছু সমস্যার কারণে হাসপাতালে গিয়ে কয়েকটি ডাক্তারি পরীক্ষা করান। আর তখনই ওই হতভাগা পুরুষের সামনে বিষয়টি স্পষ্ট হয়, সে বিগত ৫০ বছর ধরেই বন্ধা। তার মধ্যে সন্তান জন্ম দেয়ার শক্তি নেই।

ডাক্তারের এ কথা শুনে তিনি যেন আকাশ থেকে পড়েন। তিনি ডাক্তারকে বলেন, যদি অমার প্রজনন ক্ষমতা না-ই থাকে তাহলে আমার ঘরে ৯ সন্তানের জন্ম কী করে হলো?

এক পর্যায়ে সে ব্যক্তি ওই ৯ সন্তানের ডিএনএ পরীক্ষা করাতে বাধ্য হন। এ পর্যায়ে হতভাগা বাবাকে পুরোপুরিই নিরাশ হতে হয়। ডিএনএ পরীক্ষার রিপোর্ট বলে, সন্তানের কেউই আপনার নয়। তারা হয়তো অন্য কারো ঔরসে জন্মলাভ করেছে।

তার স্ত্রী গত ৩৫ বছর ধরেই স্বামীকে সন্তান জন্মের মিথ্যা সুসংবাদ দিয়ে আসছিলো ।

৯ জন সন্তানের লালন পালন, ভরণ পোষণ অনেক বড় ব্যাপার। ওই বাবা নিজেকে যেন আর ধরে রাখতে পারেন না। কিছু দিন পর তিনি স্ত্রীকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন এবং আদালতে স্ত্রীর বিরুদ্ধে প্রাতারণার মামলাও দায়ের করেন।

অপরদিকে তিনি ৯ সন্তানের ভরণ পোষণ থেকেও নিজেকে মুক্ত করতে আইনি প্রক্রিয়া শুরু করেছেন।

সূত্র: ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ