মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

অবশেষে মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থা করলো রাশিয়ার ক্রিমিয়া এয়ারপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাবদুল্লাহ তামিম: ক্রিমিয়া উপদ্বীপের মুফতি জানিয়েছেন, রাশিয়ান ফেডারেশনের নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ার সিমফেরোপাল এয়ারপোর্টে মুসলিম যাত্রীদের জন্য নামাজখানা উদ্বোধন করা হয়েছে। মুসলিম যাত্রীদের কুরআন তিলাওয়াতের জন্য নামাজখানাটিতে পবিত্র কুরআন রাখা হয়েছে।

ক্রিমিয়া উপদ্বীপের সিমফেরোপাল শহর মুসলিম যাত্রীদের ধর্মীয় সুবিধা প্রদানের জন্য এই নামাজখানাটি উদ্বোধন করা হয়েছে।

ক্রিমিয়ার মুফতি রাইমা গাফারফ এ ব্যাপারে বলেন: এরপর থেকে সকল মুসলিম বিমানযাত্রীরা এই স্থানে তাদের ধর্মীয় কাজ আদায় করতে পারবেন। এই নামাজখানায় বেশ কয়েকটি জায়নামাজ, তসবিহ এবং পবিত্র কুরআনের পাণ্ডুলিপি রাখা হয়েছে।

মুফতি গাফারফ বলেন: এই নামাজখানার পাশে খ্রিষ্টান যাত্রীদের ইবাদতের জন্য এই বিশেষ স্থান নির্মাণ করা হয়েছে। এই এয়ারপোর্টে বিভিন্ন ধর্মের যাত্রীদের ধর্মীয় সুবিধা থাকার জন্য আমি অনেক আনন্দিত।

আরো পড়ুন- ট্রাম্প-রাশিয়া ষড়যন্ত্রে হিলারি দলের মামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ