মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

গত ৪৭ বছরে কেউ এসএসসি পাস করতে পারেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৪৭ বছরে লেখাপড়ায় অনগ্রসর ঋষি পল্লীর কেউ-ই এসএসসি পাস করতে পারেনি। ঘটনা বিস্ময়কর হলেও সত্য।

পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামে হিন্দু ধর্মাবলম্বী ঋষি সম্প্রদায়ের বসবাস। মুসলমানদের পাশাপাশি এ গ্রামে বর্তমান ঋষি সম্প্রদায়ের ১০৫টি পরিবার বসবাস করছে।

এ পল্লীর মৃত খগেন্দ্র নাথ দাস ওরফে খোকার ছেলে ক্ষিতিস চন্দ্র দাস (৬৮) সর্ব শেষ ১৯৭০ সালে এসএসসি পাস করেন। এর পরে আর কেউ এই গ্রাম থেকে এসএসসি পাস করেননি।

এ পল্লীর একমাত্র শিক্ষিত ব্যক্তি ক্ষিতিশ প্রধান জানান, ১৯৭০ সালে আমি মেট্রিক পাস করি। এর পর আর কেউ মেট্রিক পাস করেনি। এখন প্রায় সব শিশুই স্কুলে যায়। ফাইভ, সিক্স, সেভেন এসব ক্লাসে পড়ার সময় ঝরে পড়ে।

১২-১৩ বছর বয়সে এসে কিশোররা লেখাপড়া বাদ দিয়ে সেলুনের কাজ, জুতার কাজ, বেতের কাজ, দর্জির কাজসহ এরূপ বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে। কেউ কেউ দোকানপাটের কর্মচারী হচ্ছে।

মেয়েরা মায়েদের সঙ্গে বাঁশের কুটির শিল্পের কাজে লিপ্ত হচ্ছে। মেয়েদের অপেক্ষাকৃত কম বয়সে বিয়ে দিয়ে দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, মূলত অভিভাবকদের অসচেতনতা ও অর্থের অভাবে তারা আর পড়ালেখা করছে না।

‘গভীর রাতে হল থেকে ছাত্রীদের বের করার ঘটনা পৃথিবীতে বিরল’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ