মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

সরকার স্বৈরাচারী আচরণ করছে : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খায়রুল আলমের সময় থেকে পরিকল্পিতভাবে একদলীয় শাসনের পথে এগুচ্ছে সরকার। আদালতের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সরকারের আচরণ গ্রাম্য মোড়লের মতো, হামলা মামলা দিয়ে দমন পীড়ন করছে বিরোধী মতকে বলেও মন্তব্য করেন তিনি।

গনতন্ত্র পুনরুদ্ধারে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বানও জানান তিনি। আর গণতন্ত্রের আন্দোলন ছাড়া কোটা সংস্কারের মত আন্দোলন সফল হবে না।

তিনি আরও বলেন, সরকার স্বৈরাচারী আচরণ করছে। আমরা সমাবেশের অনুমতি চাইলেও তারা দিচ্ছে না। বাধার মুখেও ৫টি বিভাগীয় শহরে সমাবেশ করেছে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্দ্যানের জন্য বারবার অনুমতি চাইলেও দিচ্ছে না সরকার। জেলা পর্যায়ে কর্মসূচি পালন করতে দিচ্ছে না।

বিএনপির মহাসচিব বলেন, সরকার উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। লোভ লালসা বেশী এদের। উন্নয়নের নামে একই কাজ বারবার করে। বিশ্ব বলছে স্বৈরাচার, সিপিডি বলছে প্রকৃত আয় কমে গেছে, আর তারা উন্নয়নের কথা বলছে।

তিনি আরও বলেন, বাংলার মানুষের মুক্তির জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। তাকে নিয়ে আমরা উদ্বিগ্ন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ