মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

শিশু আসিফা হত্যায় অবশেষে মুখ খুললেন ভারতের রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় এক শিশুর ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি আজ বলেছেন, ‘স্বাধীনতার ৭০ বছর পরেও দেশের যে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা লজ্জাজনক। আমরা কী ধরনের সমাজ গড়ে তুলছি, সেটা ভেবে দেখতে হবে। কোনও মেয়ে বা মহিলার সঙ্গে যাতে এরকম না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও কাঠুয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। সব মহল থেকেই এই ঘটনার নিন্দা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনার নিন্দা করে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েছেন। আজ রাষ্ট্রপতিও এই ঘটনার নিন্দায় সরব হলেন।

কাঠুয়ার পাশাপাশি উত্তরপ্রদেশের উন্নাওয়েও এক নাবালিকার গণধর্ষণের অভিযোগ নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড়। ওই নাবালিকার অভিযোগ, তিনি এক আত্মীয়কে নিয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের বাসভবনে চাকরির আবেদন জানাতে গিয়েছিলেন। সেখানেই বিধায়ক ও তাঁর সঙ্গীকে ধর্ষণ করেন।

বিচার না পেয়ে চলতি মাসের ৮ তারিখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী ও তাঁর পরিবারের লোকজন। পরের দিনই জেলে তাঁর বাবার মৃত্যু হয়। ময়নাতদন্তে জানা যায়, মৃতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় সেঙ্গারকে গ্রেফতার করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ