মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার নাটোরের নলডাঙ্গায় ৫ম শ্রেণির ছাত্রী মায়া খাতুনকে ধর্ষণ ও হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নাটোরের শিশু আদালতের বিচারক মোহম্মদ হাসানুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৭ জুলাই নাটোরের নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মায়া সকালে স্কুলে যায়। টিফিনের পর সে নিখোঁজ হয়। মায়ার বান্ধবী জুইয়ের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয় বারনই নদীর ধারের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ব্যাপারে মায়ার বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে নলডাঙ্গা থানার এসআই ওয়াজেদ দুজনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদানের পর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ