মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

ভারতে বজ্রঝড়ে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা ও আশেপাশের জেলাগুলোতে আচমকা প্রচণ্ড বজ্রঝড়ে কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে অনেকেই গাছ ভেঙে ও ভবন ধসে পড়ে মারা যান। এছাড়া বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদের মধ্যে চারজন কোলকাতায়, পাঁচজন হাওড়াতে এবং একজন হুগলি ও একজন বাঁকুড়া জেলায় মারা যান বলে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। শত শত গাছ ভেঙে পড়ার পর রাস্তায় সড়ক চলাচল মারাত্মক বিঘ্ন হয়।

কর্মকর্তারা বলছেন, বজ্রসহ বৃষ্টির ব্যাপারে আগেই পূর্বাভাস ছিল তবে এতবেশি বাতাসের গতি থাকবে তেমন কোনো ধারণাই ছিল না। বজ্রসহ ঝড়ের সঙ্গে এত বেশি বাতাসের গতি গত কয়েক দশকেও দেখা যায়নি।

সূত্র : বিবিসি বাংলা

আরো পড়ুন- ফেসবুকের লাইক বিক্রি ও বুস্ট করা অবৈধ : মিসরের প্রধান মুফতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ