শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে কর্মী নেবে আরব আমিরাত; চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ব্যাপারে আজ বুধবার দুবাইয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী নাসের বিন থানি জুমা আল হামলি এবং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি নমিতা হালদার।

চুক্তি বিষয়ে নাসের বিন থানি বলেন, বন্ধুভাবাপন্ন দেশ দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি আরও জানান, শিগগিরই বাংলাদেশ থেকে কর্মী বাছাই প্রক্রিয়া শুরু হবে।

জানা যায়, বাংলাদেশ থেকে ১৯ ক্যাটাগরির কর্মী নিয়োগের বিধান, পদ্ধতি, রিক্রুটমেন্ট এজেন্সি ও উভয় দেশের সরকারের দায়িত্ব ও কর্তব্য, কর্মীদের অধিকার, সুযোগ-সবিধা, নিয়োগকারী কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য, নিয়োগ চুক্তির বিধান ও পৃথক একটি বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা ইত্যাদি উল্লেখ রয়েছে।

স্মারক বাস্তবায়নের জন্য উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এ কমিটিকে কয়েকটি সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মী প্রেরণ প্রক্রিয়া পুনরায় শুরু হবে।

রমজান সামনে রেখে পণ্যের দাম কমানোর উদ্যোগ নিচ্ছে আমিরাত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ