মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

ধর্ষিতা আফিফার পক্ষে দাঁড়ানোয় মেহবুবা মুফতির বিরুদ্ধে ষড়যন্ত্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায
আওয়ার ইসলাম

বিজেপি তার সব মন্ত্রীকে জম্মু কাশ্মীরের মাহবুবা মুফতির সরকার থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে। বিজেপির কোর কমিটি গ্রুপের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিছু দিন আগে আট বছর বয়সী শিশু আফিফা ধর্ষণ হত্যার ঘটনায় দোষীদের পক্ষে মিছিল বের করায় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতির চাপে বিজেপির দু’জন মন্ত্রী পদত্যাগে বাধ্য হন। সেই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রগুলো জানাচ্ছে, বিজেপির সব মন্ত্রী কাশ্মীর বিজেপির প্রধানকে পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। এখন বিজেপির পক্ষ থেকে পদত্যাগপত্রগুলো মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতির হাতে তুলে দেওয়া হবে।

কাঠুয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের পক্ষে র‌্যালি বের করা মাহবুবা মুফতি বিজেপির দুই মন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য বিজেপিকে চাপ দিয়েছিলেন। এরপর সেই দু’জন মন্ত্রী পদত্যাগ করেন। আর এখন বিজেপি সব মন্ত্রীদের পদত্যাগ করিয়ে উল্টো মেহবুবা মুফতির সরকারের উপর চাপ প্রয়োগ করতে চাচ্ছে।

কাঠুয়ার ঘটনায় সারা দেশে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে। কারণ দোষীদের পক্ষে যারা কথা বলছেন তাদের মধ্যে বিজেপির নেতা এবং মন্ত্রীরা অন্তর্ভুক্ত থাকার বিষয়টি সামনে আসছে।

জম্মু কাশ্মীরের সরকারে বিজেপির মোট আট জন মন্ত্রী ছিলো। দু’জন পদত্যাগের পর এখন ছয় জন মন্ত্রী আছে।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

ধর্ষণের পূর্বে মন্দিরে পূজা দেয় শিশু আসিফার ধর্ষকরা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ