শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

শিশু কোলে  ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়লেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ মঙ্গলবার সকালে আড়াই বছরের শিশু কোলে লিজা খাতুন নামে এক নারী চলন্ত্র ট্রেনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে ধামাইল এলাকায় ঘটনাটি ঘটেছে।

 

নিহতের স্বামী রাজীব ঢালী জানান, ছেলে ইয়াছিনের হাতের দুটি আঙ্গুল কেটে যাওয়ায় সোমবার বিকালে শাশুড়ি নাসিমা খাতুনের সঙ্গে লিজার কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে সকাল সাতটার দিকে ছেলেকে নিয়ে বের হয়ে যান লিজা।

পরে বাড়ির পাশেই আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে শিশু ইয়াছিনকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন লিজা। তবে স্থানীয় অনেকে জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই রাজীবের সঙ্গে তার স্ত্রীর লিজার পারিবারিক কলহ চলে আসছিল। এই কলহের জের ধরেই লিজা আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের।

লিজার বাবা শাহাজাহান মৃধার বরাত দিয়ে গফরগাঁও রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির এএসআই হাসেম উদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরেই লিজা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। হয়তো এ কারণেই সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্ততি নিচ্ছে পুলিশ।

এসএস

আরো পড়ুন : মক্কা মসজিদের রায় ঘোষণার পর কয়েক ঘণ্টার মধ্যে বিচারকের পদত্যাগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ