শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

মক্কা মসজিদের রায় ঘোষণার পর কয়েক ঘণ্টার মধ্যে বিচারকের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রমাণের অভাবে ১১ বছর  ধরে চলা ভারতের হায়দারাবাদ মক্কা মসিজিদ বোমা বিস্ফোরণ মামলায় ৫ হিন্দু সন্ত্রাসীকে খালাস দিয়ে পদত্যাগ করেছেন মামলার বিচারক।

বিচারক রবীন্দ্র রেড্ডি মামলার রায় ঘোষনার মাত্র ৫ ঘন্টার মাথায় তার পদত্যাগ পত্র জমা দেন।

ভারতের শীর্ষ সন্ত্রাসবিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) অভিযুক্তদের কারও অপরাধ প্রমাণ করতে পারেনি। প্রমাণের অভাবেই তাদের খালাস দেয়া হয়েছে, বিচারক রবীন্দ্র রেড্ডি এমনটিই বলেছেন তার রায় ঘোষনার সময়।

হিন্দু সন্ত্রাসী সংগঠন ‘অভিনব ভারত’ গত  ২০০৭ সালের ১৮ মে জুমার নামাজের সময় মক্কা মসজিদে বোমা হামলা চালায়। হামলায় ৯ জন হিত ও ৫৮ জন আহত হয়েছিলেন।

মামলায় অভিযুক্ত সবাই এ সংগঠনের সদস্য। এছাড়া সংগঠনের অন্যতম সদস্য গেরুয়াধারী সন্ন্যাসী অসীমানন্দ মক্কা মসজিদ ছাড়াও আজমির শরিফ ও সমঝোতা এক্সপ্রেস মামলায়ও প্রধান আসামী।

একের পর এক প্রতিটি মামলায় সে হয়ত জামিন পেয়ে যাচ্ছে অথবা খালাস পাচ্ছে।

ভারতের কংগ্রেস নেতারাসহ বিভিন্ন মহলে এ রায়ের তীব্র প্রতিবাদ উঠেছে। তারা ভারতের বর্তমান সরকারকে এসবের কারণে দোষারোপ করছেন।

এসএস

আওয়ার ইসলাম : পুলিশ সুপার হারুনকে প্রত্যাহার ও ৭ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ