শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

চীনে কলম দিয়ে যাত্রীবাহী প্লেনে জিম্মি, জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এয়ার চায়নার একটি বিমানের এক যাত্রী মাঝ আকাশে একটা কলম ধরে বিমানের ক্রুদের ভয় দেখিয়ে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছেন। রোববার এই ঘটনার পর চীনের কর্তৃপক্ষ ঐ ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেছে।

তারা বলছে মি. সু যার বয়স ৪১ বছর। তিনি একটি ফাউন্টেন পেন দিয়ে উড়ন্ত প্লেনে রীতিমতো এক জিম্মি নাটক করে ফেলেছেন।

এয়ার চায়নার ফ্লাইটটি চাংশা থেকে বেইজিং এর দিকে যাচ্ছিল। কিন্তু ঐ ঘটনার পর হেনান প্রদেশে সেটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

তবে সেই ঘটনায় কোন যাত্রী বা ক্রু ক্ষতিগ্রস্ত হয় নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ছবিটি ঘুরছে সেখানে দেখা যাচ্ছে একজন কেবিন ক্রুর গলার চাপ দিয়ে লোকটি কলমটি এমনভাবে ধরে আছে যেন সেটি একটি ধারালো অস্ত্র।

দেশটির নিরাপত্তা ব্যুরো বলছে বিমানটি স্থানীয় সময় সকাল ৯:৫৮ মিনিটে দিক পরিবর্তন করে বাধ্য হয়ে হেনান প্রদেশের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে।

এরপর সব যাত্রীদের নিরাপদে ১০:৫০মিনিটের মধ্যে নিরাপত্তা সহকারে বিমান থেকে নামিয়ে আনা হয়। পুলিশ ঐ ব্যক্তিকে আটক করেছে এবং তার মানসিক অসুস্থতা রয়েছে বলেছে খবর পাওয়া যাচ্ছে।

মি.সু কে এখন পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখছে তবে কখন তাকে ছাড়া হবে সে বিষয়ে কিছু জানা যায় নি।

এদিকে বেইজিং ভিত্তিক একজন আইনজীবী হাও জানবু বলেছেন ঐ ব্যক্তি দোষী বলে সাব্যস্ত হবেন না যদি তিনি প্রমাণ করতে পারেন যে ঐ সময় তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।নিউজ আউটলেট দ্য বেইজিং মর্নিং পোষ্টকে এসব কথা বলেন ঐ আইনজীবী।

সূত্র: বিবিসি

আরো পড়ুন- ধর্ষকের সাজা সৌদির মতো জনসম্মুখে হওয়া উচিত: রাজ ঠাকরে [ভিডিও]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ