রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

‘ইত্তেফাককে ৫টার মধ্যে ক্ষমা চাইতে বলল শিক্ষার্থীরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসাশন কর্তৃক অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা দুই দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে কোট সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

দাবি না মানলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দিয়েছে তারা। একই সঙ্গে তারা মিথ্যা প্রতিবেদন ছাপানোয় দৈনিক ইত্তেফাককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

এসময় তারা অভিযোগ করেন, আন্দোলনকে বিতর্কিত করতে একটি মহল তৎপর রয়েছে। ওই মহলটি আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে। দৈনিক ইত্তেফাকে আন্দোলনকারী নেতাদের নিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

‘কোটা আন্দোলনের সেই চার নেতার একজন শিবিরের সক্রিয় কর্মী’ শিরোনামের ওই প্রতিবেদনের বিষয়ে বক্তরা বলেন, ‘ইত্তেফাক বিকাল ৫টার মধ্যে ক্ষমা না চাইলে কাল থেকে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ পত্রিকাটি বর্জন করবে।’

পারিবারিক পরিচয় তুলে ধরে বক্তরা নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বলেও দাবি করেন। তারা বলেন, আমরা কোনো বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই।

ভিসির বাসভবনে হামলাকারীদের শাস্তিও দাবি করেন পরিষদের নেতারা।

কোটা পদ্ধতি বাতিল নিয়ে কী ভাবছে ইসলামি ছাত্র সংগঠনগুলো?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ