শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে ছাত্রলীগের আসন্ন জাতীয় সম্মেলন নিয়ে মারামারিতে আহত হয়েছেন সংগঠনটির ছয় নেতাকর্মী। এদিকে বিষয়টিকে গুজব বলেছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

ঘটনায় আহতরা হলেন, কেন্দ্রীয় সংসদের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ইমরুল হাসান নিশু, সহ-সম্পাদক ইমরান জোয়ার্দার, মাহবুব হোসেন খান,  মেশকাত হাসান, স্যার সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক কর্মী সাগর রহমান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, বেলা সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ মধুর ক্যান্টিন থেকে বের হওয়ার পর সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজনের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী এগিয়ে এসে কোটা সংস্কার আন্দোলন, সম্মেলনের প্রস্তুতি কমিটির বিষয়ে জানতে চান।

সংগঠনটির কেন্দ্রীয় এক নেতা ছাত্রলীগের পদে থেকে যারা কোটা নিয়ে এখনও আন্দোলন করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এতে সভাপতি সাইফুর রহমান সোহাগ ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ক্ষিপ্ত হন। তার সঙ্গে থাকা সহ-সভাপতি আরিফুর রহমান লিমন এসে মারার নির্দেশ দেন বলে সুজন জানান।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ