শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

তথ্য জানার জন্য ৩ শিক্ষার্থীকে আনা হয়েছিল: ডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে আনা হয়েছিল কিছু তথ্য জানার জন্য।

সোমবার দুপুর আড়াইটার দিকে তাদের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেছেন, ‘তাদের কিছু তথ্য সহযোগিতার জন্য আনা হয়েছিল। তারা চলে গেছে। তাদের কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। সেগুলোর বিষয়ে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। তাদের আটক বা গ্রেফতার করা হয়নি।’

সোমবার ঢাকা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে তাদের নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন তাদের তিন শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ করেন। এ খবর জানাজানির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, তুলে নেওয়া ৩ জনের মধ্যে নূরুল হক ঢাবি ইংরেজি বিভাগের মাস্টার্স শিক্ষার্থী, ফারুক হাসান ডিজাস্টার ম্যানেজমেন্ট ও রাশেদ খান ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সের ছাত্র। এদের মধ্যে নূর এবং ফারুক ছাত্রলীগের হলপর্যায়ের সাবেক নেতা।

‘অনেকে দেখে ফেলেছিল বলে বেঁচে এসেছি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ