শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

ইসরাইল ধ্বংস করল গাজার গভীর ও দীর্ঘতম সুড়ঙ্গটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজার সবচেয়ে গভীর ও দীর্ঘতম সুড়ঙ্গটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সীমান্ত ছাড়িয়ে যাওয়া বিরাট সুড়ঙ্গটি  ফিলিস্তিনি সশস্ত্রবাহিনী নির্মাণ করেছে বলে তারা দাবি করেছে।

এটি এখন পর্যন্ত আবিস্কৃত সুড়ঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গভীর ও দীর্ঘ বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষমন্ত্রী এভিগদর লিবারম্যান।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস জানান, ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় সুড়ঙ্গটি খোঁড়া হয়। কেননা ওই যুদ্ধের সময় তারা হামলার আশঙ্কায় ৩০টিরও বেশি সুড়ঙ্গ ধ্বংস করে দিয়েছিল। কেউ যেন আর কোনো টানেল নির্মাণ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন এই সেনা কমান্ডার।

তার দাবি, ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাস হামলার উদ্দেশ্যে এই সুড়ঙ্গটি খুঁড়েছে। সুড়ঙ্গটি গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া অঞ্চল থেকে শুরু হয়ে ইসরায়েলি নাহাল ওজি শহরের কয়েক মিটার পর্যন্ত প্রবেশ করেছে বলে জানান তিনি। তবে টানেলটির বের হওয়ার কোনো পথ নির্মাণ করা হয়নি।

গাজা উপত্যকায় গোপন সুড়ঙ্গের শনাক্তে গত বছর থেকে বিশেষ উপকরণ নিয়ে মাঠে নেমেছিলো ইসরায়েল। এবার তারা নতুন সুড়ঙ্গ নির্মাণ প্রতিরোধে শুধু মাটির ওপরে নয় বরং সীমান্তবর্তী অঞ্চলগুলোয় মাটির নীচেও হাইটেক সীমান্ত বেষ্টনি স্থাপন করতে শুরু করেছে।

এসএস

আরো পড়ুন : বেফাকের পরীক্ষাপদ্ধতি অনুসরণযোগ্য : ২ পাক শিক্ষাকর্মকর্তা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ