শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

ইউনাইটেডে খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করার দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ।তাই আমরা জোর দাবি  জানাচ্ছি, বেগম খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে তার ব্যক্তিগত চিকিৎকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা নিশ্চিত করা হোক।

বর্তমানে বেগম জিয়ার  শারীরিক অবস্থার  অবনতি হয়েছে, তার হাত-পা ও কোমরের ব্যথা আরও বেড়েছে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাঁটু ও পায়ের সমস্যায় ভুগছেন। নির্জন, পরিত্যক্ত ও স্যাঁতসেতে অস্বাস্থ্যকর পরিবেশে তাকে রাখা হয়েছে। তাকে দেয়া বিছানা বালিশ অর্থপেডিকের একজন রোগীর জন্য অনুপযোগী।

সরকারি মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও অর্থপেডিক বেড দেয়ার সুপারিশ করলেও এখনও তাকে সেই বেড দেয়া হয়নি। জরুরি ভিত্তিতে তার এমআরআইসহ উন্নত চিকিৎসার দরকার।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ বারবার বলার পরেও কারাকর্তৃপক্ষ বিষয়টিকে উপেক্ষা করছে। ক্ষমতাসীনদের দাপটে কারাকর্তৃপক্ষ তাদের মুঠোবন্দী। ফ্যাসিবাদের রোগ-লক্ষণ কারাকর্তৃপক্ষের মধ্যে তীব্র আকার ধারণ করেছে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-সরকার দেশনেত্রীকে এক অবনতিশীল স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে রাখার জন্যই কারাকর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। বিষয়টি গভীর উদ্বেগের ও বন্দি নির্যাতনের শামিল।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ