শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

১১ লাখের মধ্যে একটি পরিবার ফেরত নেওয়া হাস্যকর; স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রবিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-ডিসিসিআই ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে এখনো ১১ লাখ রোহিঙ্গা রয়ে গেছে।

এদের মধ্যে একটি পরিবার ফেরত নেওয়ার বিষয়টি হাস্যকর। মিয়ানমারের সীমানায় নো ম্যান্স ল্যান্ডে ৬ হাজার রোহিঙ্গা রয়েছেন। তাদের ফেরত নেওয়ার জন্য আমরা বার বার বলার পরেও তারা নিচ্ছেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা যে পরিবারটি দেশে ফিরে গেছে সে বিষয়ে সরকারের কাছে সঠিক কোনো তথ্য নেই। আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ