শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

রিয়াদে এই প্রথম শিশুদের জন্য বই মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তাযকিয়া : রিয়াদে শিশুদের জন্য অনুষ্ঠিত প্রথম বই মেলা শেষ হলো জুমাবার। বাদশাহ ফাহাদ সাংস্কৃতিক কেন্দ্র রিয়াদ এই মেলার আয়োজন করে।

১১ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল মেলা সমাপ্ত হয়। ৩৫ টি প্রকাশনা ৩০০০ বই নিয়ে এই মেলায় অংশ গ্রহণ করে। প্রায় ২৬০০০ বই প্রেমি শিশু শিক্ষার্থী এ মেলায় অংশ গ্রহণ করে। মেলা চলাকালীন শিশুদের জন্য অনেক শিক্ষামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়।

বিভিন্ন থিয়েটার ও শিক্ষামূলক নাটিকা প্রদর্শন করা হয়। শিশুরা বইতে লেখকবৃন্দ হতে অটোগ্রাফ গ্রহণ করেন। লেখকদের মধ্যে ড. বন্দর আসিরি, ড. লামিস আল-সালেম ও নাওরা আল-সাহলির বই বেশি বিক্রি হয়।

মেলা চলাকালীন ৫ টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। কয়েকটি প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে আনা হয়। যেমন : My Child is the winner, My health and personality, NEOM2030, Loud reading, Childrens writing Technics.

এই মেলার উদ্দেশ্য ছিলো শিশুদের মেধার বিকাশ এবং বই পাঠ ও লিখনে শিশুদের উৎসাহ বাড়ানো।

আরো পড়ুন- সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ