শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত

‘কিছু মুসলিম দেশের বিশ্বাসঘাতকতা ভোলার নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ওপর সম্মিলিত ক্ষেপণাস্ত্র হামলায় সহযোগিতা দেয়ার জন্য কিছু মুসলিম দেশের কড়া সমালোচনা করেছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। এসব দেশের বিশ্বাসঘাতকতা কেউ ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি।

লারিজানি বলেন, সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের বর্বরোচিত হামলা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। এ হামলার প্রতি ইসরাইলের পাশাপাশি কিছু মুসলিম দেশও সমর্থন দেয়ায় লারিজানি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি প্রশ্ন করেন, মুসলমানদের ঐক্যের দিন হিসেবে পরিচিত মোহাম্মদ সা. র পবিত্র নব্যুয়ত প্রাপ্তি দিবসে ইসলাম ধর্ম বিরোধী নেতা এবং ইসরাইলের পাশে দাঁড়ানো কী তাদের জন্য লজ্জা ও অপমানজনক নয়?

গত শনিবার সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক হামলার দিন সারা বিশ্বের মুসলমানরা নব্যুয়ত প্রাপ্তি দিবস পালন করেছে।

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় পূর্ণ সমর্থনকারী দেশ বিশেষ করে ইসরাইল এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সৌদি আরব, বাহরাইন এবং কাতারও যোগ দিয়েছে।

বিভিন্ন মতবিরোধে বিভক্ত ২২ সদস্যের আরব লীগ যখন রোববার সৌদি আরবের দাহরান শহরে শীর্ষ বৈঠকে মিলিত হতে যাচ্ছে এর কয়েক দিন আগে সিরিয়ায় হামলা চালানো হলো।

লারিজানি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম ঐক্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার দাবিদার দেশগুলো একদিকে সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে এবং অন্যদিকে মুসলিম জাতিগুলোর ওপর হামলায় ইসলাম বিরোধী নেতাদের কাছে নিজেদের সম্পদ বিলিয়ে দিচ্ছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ