শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করল পাকিস্তান (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান বিশ্বে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। শক্তি প্রদর্শনে যেন চলে প্রতিযোগিতা। আর তারই জের ধরে শনিবার সফলভাবে বাবুর ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এর রেঞ্জ ৭০০ কিলোমিটার।

জানা গেছে, বাবুর ওয়েপন সিস্টেম- ১(বি) ক্রুজ মিসাইলে অ্যাডভান্স অ্যারোডায়নামিক ও এভিয়োনিক্স সিস্টেম রয়েছে। এর ফলে স্থলে ও পানিতে এটি সঠিকভাবে টার্গেট নিক্ষেপ করতে পারে। পাকিস্তান রেঞ্জার্সের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

তারা আরও জানিয়েছে, তেরাইন কন্ট্রো ম্যাচিং, ডিজিটাল সিন ম্যাচিং ও এরিয়া কো-রিলেশন টেকনোলজির মতো উপাদান রয়েছে এই মিসাইলে। সেই সঙ্গে রয়েছে সঠিক টার্গেটকে ভেদ করার ক্ষমতা। এমনকি, জিপিএস নেভিগেশন না থাকলেও এটি সঠিক টার্গেট ভেদ করতে পারে।

আরও জানানো হয়েছে, এটি কম উচ্চতায় উঠতে পারে। এটি বিভিন্ন অস্ত্র বহনে সক্ষম। স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের (SPD) চেয়ারম্যান, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্টিফিক কমিশন (Nescom), SPD-র সিনিয়র অফিসাররা এই মিসাইল লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ