সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

রাজনীতিতে আসার ব্যাপারে এখনই ভাবছি না : সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সাক্ষাতকে কেন্দ্র করে বাংলাদেশের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনীতিতে আসা বিষয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, এখনই কিছু ভাবছি না। তবে ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না।

ভারতের সংবাদসংস্থা পিটিআই-কে দেয়া এক সাক্ষাতকারে সাকিব এসব কথা বলেন। তিনি বলেন, এখনই রাজনীতি নিয়ে ভাবার সময় হয়নি। খেলা নিয়েই পড়ে থাকতে চাই। খেলার দিকই এখনো মনোযোগ বেশি আমার।

বাংলাদেশে সাকিব আল হাসানের জনপ্রিয়তা, প্রধানমন্ত্রীর সঙ্গে তার গড়ে ওঠা ঘনিষ্ঠতা, সবকিছুতে ভিন্নরকম মতামত দিতে পারা, এসব বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের কিংবদন্তী এ ক্রিকেটারকে তার অনেক ভক্ত এখন রাজনীতিতেও দেখতে চান।

তবে ৩১ বছর বয়সী সাকিব মনে করছেন, এজাতীয় সিদ্ধান্ত অবসর গ্রহণের কাছাকাছি সময়ে নেয়ার বিষয়। একজন খেলোয়ার অবসরে গেলে তার খেলাকে কেন্দ্র করেই নানামুখী ব্যস্ততা তৈরি হয়ে যায়। বিশেষ কারণে এর বাইরে গিয়ে কিছু করার নজির যেমন খুব কম। তাই ভবিষ্যতই বলে দেবে কী করতে হবে আমাকে।

এসএস

আরো পড়ুন : শুভ দিনের অশুভ সংবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ