রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

মতিয়াকে বরখাস্তের আল্টিমেটাম দিলেন কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমার ছাত্ররা দাবি করলো কোটা সংস্কারের।

আর আপনি (প্রধানমন্ত্রী) সংসদে বললেন এরকম বার বার আন্দোলন হবে তাই কোটা না থাকলেই চলে। ছাত্ররা চাইলো সংস্কার আপনি করলেন বাতিল। আপনি কেন, এই কোটা বাতিল করার ক্ষমতা কারো নেই।

শুক্রবার বিকেলে কৃষক শ্রমিক জনতালীগ নাগরপুর শাখার উদ্যোগে নাগরপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আপনি কোটা বাতিল করতে পারবেন না, এই ক্ষমতা আপনার নেই। সংসদে উপস্থাপন করেছেন কিন্তু এর জন্য কোনো আইন পাস হয়নি। শুধু সংসদে বললেই হয় না তার জন্য আইন লাগে।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যে মন্ত্রী আমার সন্তানদের রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেছেন, আমি মনে করি এটি বাঙালি জাতিকে বলেছে, স্বাধীনতাকে বলেছে।

যদি আগামী এক মাসের মধ্যে আপনি এই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত না করেন, তাহলে এ দেশের জনগণ আপনার মন্ত্রিসভাকে বরখাস্ত করে দিবে।

নাগরপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বাবুল দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা কমিটির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ