শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

ভারতে অক্ষম ব্যক্তিদের হজে নিষিদ্ধ; আলেমদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায
আওয়ার ইসলাম

ভারতের কেন্দ্রীয় হজ বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি সম্প্রতি অক্ষম ব্যক্তিদের হজের সফরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছেন।

এ নিয়ে ভারতের ওলামায়ে কেরাম ও মুসলিম বিজ্ঞমহল সরকারের এরকম সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছেন।

তারা বলছেন, অক্ষম ব্যক্তিরা ইবাদত করার জন্য হজের সফরে যায়, ভিক্ষা করতে যায় না। তাই কেন্দ্রীয় সরকারের উচিত এমন সিদ্ধান্ত সম্পর্কে আবার ভেবে দেখা ।

সরকার বলছে, কিছু অক্ষম ব্যক্তি সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে। যার কারণে রাষ্ট্র লজ্জিত হয়।

সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে খাদেমুল হুজ্জাজ এবং অল ইন্ডিয়া ইখতিসাদি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা হাসিব সিদ্দিকী বলেন, ইসলাম অক্ষমকে অন্যদের মতোই হজে যাওয়ার অধিকার প্রদান করেছে।

তিনি বরেন, ভিক্ষাবৃত্তির উপর শাস্তির ব্যবস্থা আছে। এ ব্যাপারে কঠোর আইনও আছে। কেউ এমন কাজে জরালে তার শাস্তি হতে পারে কিন্তু নিষেধাজ্ঞা নয়।

তিনি বলেন, সরকার এরকম ফয়সালা দেশের মুসলমান অক্ষমদের হজের মতো বড় সৌভাগ্য থেকে বঞ্চিত করবে।

দারুল উলুম যাকারিয়া দেওবন্দের মুহতামিম মুফতি শরিফ খান কাসেমী সরকারের এ সিদ্ধান্তের ব্যাপারে বলেন, সৌদি আরবে ভিক্ষাবৃত্তির জন্য শাস্তির ব্যবস্থা আছে। শক্ত আইন আছে। তাই ভারতের পক্ষ থেকে এরকম নিষেধাজ্ঞা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করা উচিত।

তিনি বলেন, শরয়ি অধিকারের উপর রাষ্ট্র দখলদারিত্ব করতে পারে না।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ