শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া

শিগগিরই সিরিয়ায় হামলা হতে পারে আবার নাও হতে পারে : ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় কখন হামলা করা হবে, তা আমি কখনোই বলিনি। বৃহস্পতিবার এক টুইটে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, হামলা কখন হবে আমি তা স্পষ্ট করিনি। হামলা খুব শিগগিরই হতে পারে, আবার খুব শিগগিরই নাও হতে পারে।

তার প্রশাসন মধ্যপ্রাচ্যে দায়েশ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করেন ট্রাম্প। তবে বাস্তবতা হচ্ছে বিভিন্ন তথ্য-প্রমাণে দেখা গেছে, দায়েশ সৃষ্টিতে আমেরিকার ভূমিকা ছিল এবং নানাভাবে ওই গোষ্ঠীকে তারা মদদ দিয়েছে।

গতকালের টুইটে ট্রাম্প সিরিয়ায় স্মার্ট ক্ষেপণাস্ত্র হামলা হবে বলে ঘোষণা করে বলেছিলেন, রাশিয়া প্রস্তুত হও। চমৎকার স্মার্ট বোমা আসছে।

এরপরই ধারণা করা হচ্ছিল খুব শিগগিরই সিরিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। তবে রাশিয়া এর আগে বলে রেখেছে, সিরিয়া লক্ষ্য করে ছোড়া যেকোনো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হবে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ