শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মিয়ানমারের মন্ত্রীকে দেখে রোহিঙ্গাদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী ড. উইন মায়াত সুয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় বিক্ষোভ করেছে রোহিঙ্গারা।

তবে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা বলতে থাকেন- ‘আমাদের নির্যাতন করে, হত্যা করে, ধর্ষণ করে পাঠিয়ে দিয়েছে।’

শিবিরের কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গেও কথা বলেন মিয়ানমারের মন্ত্রী।

সেখানেও রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এতে শরণার্থীদেরও বিক্ষুব্ধ হতে দেখা যায়।

বাঙালি নয় রোহিঙ্গা পরিচয়ে মিয়ানমারে ফিরে যেতে চায় শরণার্থীরা।

মিয়ানমারের মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সরকারের কোনো মন্ত্রী বা এমপিকে দেখা যায়নি।

তবে মিয়ানমারকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি বাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ