শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া

কাতারের আমিরকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল হোয়াইট হাউসে কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সন্ত্রাসবাদে অর্থায়ন নিয়ে তার সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠার মাত্র এক বছরের মাথায় তাকে অভিনন্দন জানালেন তিনি।

ট্রাম্প ভালবাসা ভরা কণ্ঠে বলেন, ‘তিনি আমার বন্ধু এবং নিপাট ভদ্রলোক।’ পরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘এ দুই নেতা নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। আর এই বাণিজ্য চুক্তির আওতায় ৫০ হাজারের বেশি মার্কিন নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারা সিরিয়া ও সেখানে ইরান এবং রাশিয়ার প্রভাব নিয়েও আলোচনা করেন। বিবৃতিতে নতুন এ বাণিজ্য চুক্তি কি ধরণের সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ