মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে আইসিউইতে মুফতি শহীদুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খ্যতিমাল আলেম ও সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

আজ রাতে মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলাম আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় জমিয়তে উলামায়ে ইসলামের অফিসের সামনে রাস্তা পাড়াপাড়ের সময় সড়ক দুর্ঘটনার শিকার হন মুফতি শহীদুল ইসলাম।

এ সময় গাড়িতে ধাক্কা খেয়ে পড়ে গেলে বুকের দুই পাজরে হাড় ভেঙে যায় এবং ফুসফুসে রক্ত জমে যায়।

তাৎক্ষণিক তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রয়েছেন।

মুফতি তালহা সারাদেশের আলেম উলামা ও সাধারণ মানুষেরদের কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

মুফতি শহীদুল ইসলাম ইসলামী ঐক্যজোটের ব্যানারে নড়াইল থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন। পড়ে সেখান থেকে ‘গণসেবা’ নামে নতুন দল করেন।

দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন।

নির্বাচনের ট্রামকার্ড ইসলামি দল: টানছে উভয় জোটই

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ