মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

লক্ষীপুরে ইশা ছাত্র আন্দোলনের ৯ নেতাকে নি:শর্ত মুক্তি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
নিজস্ব প্রতিবেদক

চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারাদেশের শিক্ষার্থীদের সঙ্গে লক্ষীপুরে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এ সময় তাদের পুলিশি বাধা ও ধরপাকড়ের ঘটনা ঘটেছে।

জানা গেছে, কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা মহানগরীর নেতাকর্মীরা।

এ সময় তাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দেয় এবং ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। এর মধ্যে লক্ষ্মীপুর জেলা শাখার সভপতিও রয়েছেন।

জানা গেছে, মানববন্ধন থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হুসাইন, সহ-সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক ইয়াসিন আরাফাত, শহর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সদর উপজেলা কর্মী আলামিনকে গ্রেফতার করা হয়।

এদিকে গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তিদাবিতে ইশা ছাত্র আন্দোলন লক্ষীপুর শাখার নেতাকর্মীরা আজ বিকেলে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীরা গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি দাবি করেন। অন্যথায় ইশা ছাত্র আন্দোলন কঠোর অবস্থানে যাবে বলেও ঘোষণা দেন তারা।

লক্ষ্মীপুর জেলা শাখার নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ পারভেজ হোসেনের নেতৃত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ