রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

বাদশাহর আমন্ত্রণে সৌদিসহ চার দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চলতি মাসে প্রধানমন্ত্রীর ব্রিটেন ও অস্ট্রেলিয়া সফর ছিল পূর্বনির্ধারিত। এ ছাড়া সৌদি আরব ও নিউজিল্যান্ড সফরেও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ১৫ এপ্রিল সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী।সংশ্লিষ্ট একটি নির্ভরযােগ্য সূত্রে এ তথ্য জানা গেছে,  বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে তিনি সৌদি যাচ্ছেন।

চলতি মাসের ১৬ এপ্রিল দাম্মামে বাংলাদেশসহ ২৩ দেশের যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড ওয়ানের সমাপনীতে অংশ নেবেন তিনি। | সৌদি আরব থেকে সরাসরি লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী।

আগামী ১৯ থেকে ২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বৈঠক ও মতবিনিময় হওয়ার কথাবার্তা চলছে।

লন্ডনে হাসিনা-মােদি বৈঠক চূড়ান্ত করার বিষয়ে আলােচনায় দিল্লির পররাষ্ট্র সচিব বর্তমানে বাংলাদেশে রয়েছেন। ২২ এপ্রিল প্রধানমন্ত্রী ব্রিটেন থেকে দেশে ফিরবেন। তিনদিন ঢাকায় কাটিয়ে অস্ট্রেলিয়া যাবেন তিনি।

সেখানে প্রধানমন্ত্রী 'গ্লোবাল সামিট অব উইমেন'-এ অংশ নেবেন। আগামী ২৬  থেকে ২৮ এপ্রিল সিডনিতে এই সামিট হবে। তবে সামিটের চেয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত দ্বিপক্ষীয় বৈঠককেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এ সফরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নসহ নানান দিক নিয়ে সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন : মাত্র ৪৪ শতাংশ মেধাবীদের : ৫৬ শতাংশই অন্যদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ