মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

খুলনা ও গাজীপুরে বিএনপিতে নতুন মুখ আসতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আগ্রহী প্রার্থীদের রোববার সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। কিন্তু প্রার্থী চূড়ান্ত্ম করেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে আজ-কালের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে দুই সিটিতেই নতুন মুখ আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।

গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরুতেই খুলনার সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। এই পদের মনোনয়নের জন্য তিনজন নেতা সাক্ষাৎকার দেন। এরপর নেয়া হয় গাজীপুরের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। সেখানে ছয় নেতা সাক্ষাৎকার দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মনোয়নবোর্ডে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরম্নল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

জানা গেছে, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নতুন মুখ আসতে পারে। গাজীপুরে বর্তমান মেয়র অধ্যাপক এম এ মান্নান অসুস্থ। সে ক্ষেত্রে দলের নেতা হাসান উদ্দিন সরকারের মনোনয়ন দেয়া হতে পারে। এ জন্য মেয়র মান্নানকে 'ম্যানেজ' করার চেষ্টা চলছে।

অন্যদিকে খুলনায় বর্তমান মেয়র মনিরুজ্জামান মনির বদলে দলের হাইকমান্ড প্রার্থী করতে চান খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে। তবে কোনো কারণে  মঞ্জু নির্বাচন না করলে সে ক্ষেত্রে খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা প্রার্থী হতে পারেন। তবে এখনো হাল ছাড়েননি মেয়র মনিরম্নজ্জামান মনি।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ