শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মুসলিম বিদ্বেষ দূর করতে লন্ডনে মুসলিম তরুণদের নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : ইউরোপের মুসলিম বিদ্বেষ দূর করতে এবার নতুন উদ্যোগ গ্রহণ করলো ইউরোপীয় মুসলিমরা।  নতুন এ ইভেন্টের নাম রাখা হয়েছে, ‘হ্যালো! আই এম মুসলিম’।

আন্তর্জাতিক একটি উদ্যোগের অংশ হিসেবে লন্ডনের কিংস ক্রস স্টেশনে এ ইভেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজনের অংশ হিসেবে গণসংযোগ স্থলে তরুণ মুসলিমরা সাধারণ মানুষের ভুল ধারণা ভাঙ্গানোর চেষ্টা করবে।  ইউরোপের জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও অস্ট্রিয়াতে সপ্তাহজুড়ে ‘হ্যালো! আই এম মুসলিম’ উদযাপিত হবে।

দ্য ইসলামিক কমিউনিটি মিল্লি গোরাস (আইসিএমজে) এ ইভেন্টের উদ্যোক্তা।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, ‘ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাসকারী হাজার তরুণ রাস্তায় দাঁড়িয়ে নিজেদের পরিচয় তুলে ধরে বলতে পারে আমি একজন মুসলিম।  কারণ, গণসংযোগই মানুষকে বোঝানোর এবং সহানুভূতি লাভের সর্বোত্তম উপায়। ’

গ্রুপটির প্রেসিডেন্ট সাইয়েদ কামাল এরগান বলেছেন, ইউরোপের ৫০০ মসজিদ এ ইভেন্টে অংশ নিতে পারে।

উল্লেখ্য, ইউরোপে মুসলিম বিদ্বেষ বেড়ে যাওয়ায় স্থানীয় মুসলিমরা তা দূর করতে নানান সামাজিক উদ্যোগ গ্রহণ করছে।

সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ