মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শান্তি প্রতিষ্ঠায় নবীজির আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই : আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

শান্তি প্রতিষ্ঠায় নবীজির আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, দেশে শান্তি ফেরাতে নবীজির আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। পৃথিবীতে যুগে যুগে অজস্র মতবাদ প্রতিষ্ঠিত হয়েছিলো। কিন্তু একমাত্র নবীজির আনিত বিধান ইসলামই পৃথিবীতে অশান্তি নৈরাজ্য দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। কিয়ামত পর্যন্ত এ পথেই শান্তি নিহিত রয়েছে। পৃথিবীর যেকোন স্থানে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মহানবীর আদর্শই একমাত্র পুঁজি।

বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ আল জামেয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনী বর্ষের ছাত্রদের খতমে বুখারির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : ‘আফগানিস্তানের সেই অনুষ্ঠানে কোনো তালেবান নেতা ছিলেন না’

আমীরে হেফাজত আরো বলেন, আফগানিস্তানে ক'দিন আগে ১০১ জন হাফেযে কুরআন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন এবং শোকসন্তপ্ত পরিবারদের ধৈর্য ধারণের তাওফিক দিন।

তিনি আরো বলেন, আমেরিকা বিশ্ব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। অথচ মুসলিদেরকেই তারা বলছে জঙ্গী ও সন্ত্রাসী। অথচ, ওরাই হলো আসল সন্ত্রাসী।

দারুল উলূম হাটহাজারীর দাওরায়ে হাদীসের চলতি শিক্ষাবর্ষের বিদায়ী দরসে আরো উপস্থিত ছিলেন, আল্লামা আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর আহমদ, আল্লাম মুফতী আব্দুস সালাম, আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী প্রমূখ উস্তাদ।

প্রসঙ্গত, চলতি বছর হাটহাজারী মাদরাসা থেকে দুই হাজার ছাত্র দাওরায়ে হাদীস শেষ করেছে।

আরও পড়ুন : হাফেজদের রক্তে রঞ্জিত আল্লাহর কুরআন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ